ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

ইয়েমেনের হোদেইদা বন্দরে ইসরায়েলের হামলায় ঘাট ধ্বংস

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুলাই, ২০২৫,  10:53 AM

news image

ইয়েমেনের হোদেইদা বন্দরে হামলা চালিয়ে ঘাট ধ্বংস করেছে ইসরায়েল। সোমবার ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরের হুতি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। ইরান সমর্থিত এই গোষ্ঠীর এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, হামলায় বন্দরের একটি ঘাট ধ্বংস হয়ে গেছে। হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েল হোদেইদাসহ হুতি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালিয়েছে। হুতির দাবি, তারা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশে এসব হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সোমবার এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী হোদেইদা বন্দরে হুতি সন্ত্রাসী শাসনের সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং আগে আক্রান্ত সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠনের যেকোনো প্রচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করছে। তিনি আরো বলেন, ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে। এ কথার মাধ্যমে তিনি ইসরায়েল ও ইরানের মধ্যে সদ্যসমাপ্ত ১২ দিনের যুদ্ধের ইঙ্গিত দিন, যেখানে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এ ছাড়া হুতি পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ‘ইসরায়েল হোদেইদা বন্দরে একাধিক বিমান হামলা চালিয়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে এক হুতি নিরাপত্তা কর্মকর্তা বলেন, বন্দরের ঘাট ধ্বংস হয়ে গেছে বোমাবর্ষণে, যেটি পূর্ববর্তী হামলার পর পুনর্গঠন করা হয়েছিল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, হামলায় যে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তার মধ্যে ছিল ‘প্রকৌশল যান, জ্বালানির কনটেইনার, সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত নৌযান’ এবং ব্যবহৃত আরো সন্ত্রাসী অবকাঠামো ‘হুতি সন্ত্রাসী শাসনের। সূত্র : রয়টার্স, আনাদোলু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম