ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

ইসি আইনে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  8:47 PM

news image

‘বিনাভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বহীন সরকারের পাস করা নির্বাচন কমিশন আইনে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে’ বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এ নেতা বলেন, ‘সরকার নিজেদের পকেটের লোক দিয়ে সার্চ কমিটি করার ষড়যন্ত্র করছে। মুজিব কোট পরিহিত লোকদের সার্চ কমিটিতে আনা হবে। সার্চ করে যেসব ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া হবে, তাঁরাও মুজিব কোট পরা মানুষই হবেন।’ এ ছাড়া তড়িঘড়ি করে সংসদের চলতি অধিবেশনে নির্বাচন কমিশন গঠন আইন ওঠানোর মধ্যে সরকারের ষড়যন্ত্র রয়েছে বলেও দাবি  রুহুল কবির রিজভীর। আজ সোমবার বনানী কবরস্থানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তাঁর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

কোকোর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতা-কর্মীরা কবর জিয়ারত এবং দোয়া-মোনাজাতে অংশ নেন। এ ছাড়া দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রিজভী বলেন, ‘বিনাভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্বহীন সরকারের পাস করা নির্বাচন কমিশন আইনে প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে। অর্থাৎ প্রধানমন্ত্রী যেভাবে চাইবেন সেভাবে হবে। যেভাবে হুদা-রকিব কমিশন করা হয়েছিল, ওই রকম আরেকটি কমিশন তাঁরা আগামীতে করবেন। সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন হবে না।’ রুহুল কবির রিজভী আরও বলেন, ‘গত ১৪ বছরে যাঁরা অন্যায়-অত্যাচার করেছেন, তাঁরাই ইসি হতে পারবেন। অর্থাৎ, সরকার তাদের অনুগত লোকদের ইসি হিসেবে নিয়োগ দিতে চায়। কোনো ভদ্রলোককে তারা চায় না।’ হাসপাতালে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খা‌লেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গে রিজভী বলেন, খালেদা জিয়ার এখনও রক্ত ঝরছে। উন্নত চিকিৎসার অভা‌বে তি‌নি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম