ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসির সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি : এনআইডি ডিজি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জুলাই, ২০২৩,  4:18 PM

news image

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ কে এম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের সার্ভারে কোনো প্রকার তথ্য ফাঁস হয়নি। আমাদের সার্ভার সুরক্ষিত রয়েছে। রোববার (৯ জুলাই) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনআইডি ডিজি বলেন, ১৭১টি প্রতিষ্ঠান আমাদের এনআইডি সার্ভার থেকে সেবা নেয়। তাদের কারও কাছ থেকে তথ্যফাঁস হতে পারে। যাদের কাছ থেকে তথ্য ফাঁস হয়েছে, আমরা তদন্ত করে সেই প্রতিষ্ঠানকে শনাক্ত করে, তাদের সার্ভিস বন্ধ করে দেব এবং আমরা চুক্তি বাতিল করব। তিনি বলেন, এনআইডি সার্ভার থেকে কোটি কোটি ডাটা নেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এনআইডি সার্ভারের সঙ্গে অন্য কোনো সার্ভারের সরাসরি কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া আমরা আমাদের সাইটে অ্যাবনরমাল হিট পাইনি। এ কে এম হুমায়ুন কবীর বলেন, এখন পর্যন্ত আমাদের ডাটা সেন্টার ও ম্যানেজমেন্টে কোনো সমস্যা হচ্ছে না। থার্ডপার্টির মাধ্যমেও তথ্যফাঁস হয়নি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি পার্টনারদের সাইট অডিট করব। আইসিটি বিশেষজ্ঞ দিয়ে তদন্ত কমিটি করাব। এরপর ব্যবস্থা নেব। এ সময় এনআইডির সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, এনআইডির সার্ভার হ্যাক হয়নি। সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলোর সার্ভার হ্যাক হতে পারে। এনআইডির সার্ভারে কোনো হুমকি নেই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম