ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে গণবিক্ষোভ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ এপ্রিল, ২০২৪,  4:49 PM

news image

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ছয় মাসের মাথায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গতকাল শনিবার (৬ এপ্রিল) হাজার হাজার ইসরায়েলি নাগরিক প্রতিবাদ বিক্ষোভে অংশ ‍নিয়েছে। আয়োজকরা জানিয়েছে প্রায় এক লাখ মানুষ তেল আবিবের চৌরাস্তায় যাকে ‘গণতন্ত্র চত্বর’ হিসেবে নামকরণ করা হয়েছে সেখানে মিলিত হয়। বিচার বিভাগের পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতা এখানে গত বছর থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। যুদ্ধের সপ্তম মাসে পদার্পনের দিনে বিক্ষোভকারীরা এ সময় ‘এখনি নির্বাচন দাও’ শ্লোগান দেয় ও নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। খবর এএফপির। ইসরায়েলের অন্যান্য শহরগুলোতেও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। দেশটির বিরোধী দলের নেতা ইয়াইর লাপিদ আলোচনার জন্য ওয়াশিংটন যাওয়ার আগে কাফার সাবা শহরের সমাবেশে যোগ দেন। সমাবেশে সরকারকে লক্ষ্য করে লাপিদ বলেন, ‘তারা কোনো শিক্ষা নেয় না, তারা বদলায়নি। আমরা যতক্ষণ না তাদের বাড়িতে পাঠাচ্ছি তারা এ দেশকে সামনে এগোতে দেবে না।’ এদিকে তেল আবিব শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জনতা। এ সময় একজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পরে প্রতিবাদকারীদের সঙ্গে যোগ দেয় গাজায় অপহৃত লোকজনের আত্মীয়স্বজনেরা। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, গত বছরের ৭ অক্টোবর জিম্মি হওয়া এক ইসরায়েলি নাগরিকের মরদেহ উদ্ধার করেছে তারা। গাজা উপত্যকায় বন্দি থাকা অবস্থায় তাকে হত্যা করা হয় বলে জানায় সেনাবাহিনী। এ নিয়ে ১২ জন পণবন্দির মৃতদেহ উদ্ধারের দাবি করা হলো। গত বছর অক্টোবর চালানো হামাসের হামলায় এক হাজার ১৭০ জন ইসরায়েলি নিহত হয়। এ ছাড়া সে সময় হামাসের সদস্যরা ২৫০ জন ইসরায়েলিকে পণবন্দি হিসেবে গাজায় নিয়ে আসে। এদের মধ্যে ১২৯ জন এখনো গাজায় বন্দি অবস্থায় রয়েছে বলে দাবি করে আসছে ইসরায়েল। এদিকে, এর পাল্টা প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলের অবিরাম বিমান হামলা ও সেনা অভিযানে ৩৩ হাজার ১৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরীহ শিশু ও নারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম