ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, তিন অঞ্চলে একযোগে বেজে উঠল সাইরেন

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ আগস্ট, ২০২৫,  5:38 PM

news image

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি শুক্রবার রাতে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। হামলার সময় ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ও ডেড সি অঞ্চলে একযোগে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালানো হয়। এতে লাখ লাখ ইসরায়েলি নাগরিক নিরাপত্তার খোঁজে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হন। হামলায় ‘প্যালেস্টাইন ২’ নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি। সারি বলেন, “৪০ লাখেরও বেশি ইহুদি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। গাজার ওপর আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে।” ঘটনার পর ইসরায়েলি বিমান বাহিনী জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলাটি প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গত এক মাসে ইয়েমেন থেকে এ পর্যন্ত ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হুতি যোদ্ধাদের দাবি, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে তারা ইসরায়েলের দিকে এখন পর্যন্ত মোট ৬৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১৮টি অস্ত্রসজ্জিত ড্রোন ছুড়েছে। সূত্র : মেহের নিউজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম