ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি আলোকচিত্রীর প্রতি সম্মান জানাচ্ছে কান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ এপ্রিল, ২০২৫,  4:44 PM

news image

বুধবার কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত গাজার আলোকচিত্রী ফাতিমা হাসোনার প্রতি সম্মান জানাবে তারা। তার ওপর নির্মিত তথ্যচিত্রটি প্রদর্শিত হবে কানে। ইরানি পরিচালক সেপিদেহ ফার্সি রচিত ‌‘পুট ইওর সোল অন ইওর হ্যান্ড অ্যান্ড ওয়াক’ তথ্যচিত্রটি ১৩-২৪ মে পর্যন্ত উৎসবের মূল প্রতিযোগিতার সমান্তরালে এসিআইডি কানে প্রদর্শিত হবে। তথ্যচিত্রটিতে ফার্সি এবং ২৫ বছর বয়সী ফিলিস্তিনি আলোকচিত্রী হাসোনার মধ্যে কথোপকথন ধারণ করা হয়েছে। যেখানে তিনি গাজার ওপর ইসরায়েলি দখলদারিত্বের ধ্বংসাত্মক প্রভাব চিত্রায়ন করেছিলেন। সিনেমাটি কানে প্রদর্শনের জন্য নির্বাচিত হওয়ার ঘোষণার ঠিক একদিন পরের দিনই গাজায় তাদের পারিবারিক বাড়িতে বোমা হামলায় হাসোনা তার ১০ জন আত্মীয়ের সাথে শহীদ হন। এএফপিকে দেওয়া এক বিবৃতিতে কান কর্তৃপক্ষ বলেছে, কান চলচ্চিত্র উৎসব এই ট্র্যাজেডিতে তার ভয়াবহতা এবং গভীর শোক প্রকাশ করতে চায়। যা সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছে, হতবাক করেছে।" কান বলেছে, এমন একটি ট্র্যাজেডির সামনে এই ঘটনা যদিও ছোট তবুও ১৫ মের প্রদর্শনী হাসোনার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে কাজ করবে। তিনিও অনেকের মতো যুদ্ধের একজন ভুক্তভোগী। মৃত্যুর আগে, হাসোনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, যদি আমি মারা যাই, আমি একটি উচ্চস্বরে মৃত্যু চাই। আমি কেবল ব্রেকিং নিউজ বা একটি দলের একজন সংখ্যা হতে চাই না।

সূত্র: আল মায়াদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম