ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইসরায়েলি হামলায় তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ মার্চ, ২০২৬,  4:40 PM

news image

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের ‘বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানি রাজধানীর দিগন্তজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে। এপির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ইতিহাসে এ প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের’ (ইসরায়েল) আক্রমণকে দায়ী করেছে। উল্লেখ্য, আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ দাবি করেছে, তেহরানের যেসব জায়গায় তারা হামলা চালিয়েছে, সেগুলো ইরানি শাসনগোষ্ঠী ‘বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের’ কাজে ব্যবহার করত। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম