ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলকে ‘কাঁপিয়ে’ দেয়ার হুমকি ইরানের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর, ২০২৩,  10:51 AM

news image

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের সংঘাত চলছে। ইতোমধ্যে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করে তা বন্ধ করতে ইসরায়েলকে সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান। না হলে দখলদারী দেশটিকে অবিনাশী ভূমিকম্পের সম্মুখীন হতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। বাংলাদেশ সময় শনিবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে আল-জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়। লাইভ আপডেটে আরও উল্লেখ করা হয়, ‘খুব দেরী’ হওয়ার আগেই ইসরায়েলকে যুদ্ধ থামাতে বলেছে ইরান। এদিকে আজ আফ্রিকার দেশ নাইজেরিয়ার শিয়া মতাবলম্বীদের নেতা শেখ ইব্রাহিম জাকজাকির সঙ্গে তেহরানে বৈঠক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৈঠকে গাজার চলমান যুদ্ধকে ইসলামের শক্তির অন্যতম এক প্রতীক বলে অভিহিত করেছেন তিনি। খামেনি বলেন, ইসরায়েলে হামাসের সাম্প্রতিক নজিরবিহীন হামলা ফিলিস্তিনিদের বিজয় ডেকে আনবে। চলমান হামাস-ইসরায়েল যুদ্ধকে ‘ইসলামের শক্তির অন্যতম প্রতীক’ বলে অভিহিত করেছেন তিনি। তিনি আরও বলেন, বর্তমান ঘটনাপ্রবাহ ফিলিস্তিনে ইসলামের অবিশ্বাস্য শক্তির এক ইঙ্গিত। ইনশাআল্লাহ, ফিলিস্তিনে যে পদক্ষেপ শুরু হয়েছে তা এগিয়ে যাবে এবং ফিলিস্তিনিদের পূর্ণ বিজয়ের দিকে নিয়ে যাবে। এর আগে গত ৭ অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এখনো তারা স্বল্প পরিসরে রকেট হামলা চালাচ্ছে। এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। দিনদিন সেই হামলা জোরালো হচ্ছে। উভয়পক্ষের চলমান এই হামলা-পাল্টা হামলার এক সপ্তাহ চলছে আজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম