ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইসরায়েলকে আগেই সতর্ক করেছিল মিসর!

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৩,  4:45 PM

news image

ইসরায়েলে বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে বলে আগেই সতর্ক করেছিল মিসর। কিন্তু তাদের সতর্কবার্তা কানে তোলে নি বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এর ফলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আকস্মিক হামলার শিকার হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হামাসের আকস্মিক হামলা যে কতটা বিস্তৃত ছিল, সেটি এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। এর সঙ্গে বাড়ছে ইসরায়েলিদের ক্ষোভ। অনেক ইসরায়েলি মনে করছেন, তারা নিজ সরকারের দ্বারাই ধোঁকার শিকার হয়েছেন। কারণ নেতানিয়াহুর সরকার একাধিকবার আশ্বস্ত করেছিল যে, হামলার কোনো হুমকি নেই। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামাস গত ৭ অক্টোবর হামলা চালানোর আগে-এ ব্যাপারে কিছু তথ্য জানতে পেরেছিল মিসর। এর ফলে তারা ইসরায়েলকে বলেছিল, ‘গাজায় বড় কোনো কিছু হতে পারে।’ কিন্তু নেতানিয়াহুর সরকার সেগুলো আমলে নেয়নি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিষয়টি অস্বীকার করেছেন। তবে বিষয়টি তিনি অস্বীকার করলেও মিসরের দেওয়া ওই সতর্কতার আরও কিছু গোপন তথ্য ফাঁস হয়েছে। এর ফলে আরও বেশি ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলিরা। তারা এখন নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানাচ্ছেন। আল জাজিরার সাংবাদিক হুদা আব্দেল হামিদ পূর্ব জেরুজালেম থেকে জানান, বিষয়টি কত দূর পর্যন্ত যাবে সেটি নিশ্চিত নয়। তবে যুদ্ধের মধ্যে দ্রুত সময়ের মধ্যে একটি ঐক্য সরকার গঠনের জন্য নেতানিয়াহুর উপর বিষয়টি চাপ ফেলেছে। কারণ এখন তাকে দেখাতে হবে, এই যুদ্ধের মধ্যে তিনি একটি ঐক্যবদ্ধ দেশকে গাজার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম