ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৩,  4:55 PM

news image

ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার (২০ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে অভিযানের সময় তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। নিহতদের নাম এখনও জানা যায়নি। ইসরায়েলি এই অভিযানে আরও ২০ জন আহত হয়েছেন। অন্যদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে ইউসুফ সালেম রাদওয়ান (২৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গাজার খান ইউনিসের পূর্বে তাকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেন, গাজা, জেনিন এবং অন্যান্য শহরগুলোতে চলমান ইসরায়েলি আগ্রাসন সমগ্র অঞ্চলে সহিংসতা এবং উত্তেজনা বয়ে নিয়ে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম