ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

ইলিয়াসের বিরুদ্ধে এবার পর্নোগ্রাফি আইনে মামলা করলেন সুবাহ

#

বিনোদন প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২২,  8:49 PM

news image

এবার ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী শাহ হুমায়রা সুবাহ। মামলার অন্য আসামি হলেন কারিন নাজ। বুধবার (১২ জানুয়ারি) বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন শাহ হুমায়রা সুবাহ।

আজ এ মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। মামলার অভিযোগে বাদী বলেন, আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে।এজহারে বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল। এর আগে গত ৩ জানুয়ারি রাতে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা দায়ের করেন সুবাহ। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম