ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৬,  4:44 PM

news image

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত এক মাস পেরিয়ে নতুন করে জটিল আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) ইস্টার্ন টাইম রাত ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টা) তিনি হোয়াইট হাউস থেকে এই ভাষণ দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করা হয়েছে। এর আগে, ওভাল অফিস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে মার্কিন সামরিক অভিযান শেষ হতে পারে। একই সঙ্গে তিনি ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার কথাও উল্লেখ করেন। তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল ঘিরে শুরু হওয়া এই সংঘাত ধীরে ধীরে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। একাধিক ড্রোন হামলা, তেলের ট্যাংকারে আঘাত এবং পাল্টাপাল্টি সামরিক তৎপরতায় অঞ্চলটি এখন অস্থির হয়ে উঠেছে। যুদ্ধের শুরুতেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। বর্তমানে কেবল মিত্র দেশগুলোর জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে এখন দৃষ্টি ট্রাম্পের এই ভাষণের দিকে। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার বিষয়ে বিশেষ কোনো ঘোষণা আসে কি না। সূত্র : সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম