ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ইরান যুদ্ধ দ্রুতই শেষ হবে : ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে, ২০২৬,  4:39 PM

news image

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এমনটাই পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।  বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছেন। বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীর অবরোধ এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা নিরসনে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। দলের সমর্থকদের সঙ্গে এক ফোনালাপে ট্রাম্প বলেন, বর্তমানে যা কিছু ঘটছে, এর পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। আমরা কিছুতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিতে পারি না। তিনি বলেন, আমি মনে করি বেশিরভাগ মানুষই এটি বোঝেন। তারা বুঝতে পারছেন যে আমরা যা করছি তা সঠিক এবং এই যুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। তথ্যসূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম