ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরান যুদ্ধ দীর্ঘ হলে বিশ্বকে চরম মূল্য দিতে হবে: পুতিন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২৬,  5:39 PM

news image

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে ঘিরে চলমান সংঘাত ‘যত দ্রুত সম্ভব’ শেষ হওয়া উচিত।  সেইসঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে এর গুরুতর প্রভাব পুরো বিশ্বকে ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। পুতিন বলেন, এই সংঘাত চলতে থাকলে ‘সবাই ক্ষতিগ্রস্ত হবে’। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতা ইতোমধ্যেই চাপে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়াও রাজধানী মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন জানান, তারা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিজেদের কাছে স্থানান্তর ও সংরক্ষণ করতে প্রস্তুত। তিনি জানান, ২০১৫ সালেও রাশিয়া ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল এবং প্রয়োজনে তারা ‘সেই অভিজ্ঞতা আবারও কাজে লাগাতে প্রস্তুত’। তিনি বলেন, সংঘাতসংশ্লিষ্ট সব পক্ষই ইউরেনিয়াম ইরানের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছিল। তবে পরে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান কঠোর করে জানায়, ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই স্থানান্তর করতে হবে। এর পরই ইরানও নিজেদের অবস্থান আরও কঠোর করে। রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো ওয়াশিংটন ও তেহরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, চলমান সংকট ‘যত দ্রুত সম্ভব’ শেষ হবে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম