ঢাকা ২৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
৩০ জুলাই দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার সার্ভেয়ার ও কানুনগোদের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা হরমুজ প্রণালি থেকে ৬ জাহাজকে ফিরিয়ে দেওয়ার দাবি ইরানের জামায়াত কতটা গণতান্ত্রিক, আমিরকেই বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল এবার মোদিবিরোধী পোস্টদাতাদের খুঁজছে দিল্লি পুলিশ ট্রলের শিকার শ্রেষ্ঠ শিক্ষিকা: ‘শ্রাবণের মেঘগুলো’ হয়ে উঠল সবার প্রতিবাদের ভাষা ভৈরবে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ গ্যাস খুঁজতে আরও দুটি রিগ কেনার উদ্যোগ ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার শাপলা চত্বর হত্যাকাণ্ড, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে, ২০২৬,  11:15 AM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, আর তারা সেটা জানে। সেইসঙ্গে খুব শিগগিরই সবকিছুর সমাপ্তি হবে বলেও মন্তব্য করেন তিনি। নিউইয়র্কে দেওয়া এক বক্তব্যে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।  ট্রাম্প আরও জানান, ইরান ও ভেনেজুয়েলায় হামলার বিষয়ে বিশ্ব তার সিদ্ধান্তকে কীভাবে দেখছে, সেটিও গুরুত্বপূর্ণ। ট্রাম্পের ভাষায়, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? মন্দ না। ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরানের যুদ্ধে যে খরচ হয়েছে, তার প্রায় ২৫ গুণ উঠে এসেছে।’ ট্রাম্পের এ মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে বিভিন্ন বিশ্লেষক ও পর্যবেক্ষক বলছেন, প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে। সূত্র: দ্য ডন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম