ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

ইরান এখনো ট্রাম্পের ‘রেড লাইন’ মানেনি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:51 PM

news image

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষে কড়া বার্তা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরান এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত ‘রেড লাইন’ মানতে রাজি হয়নি। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আলোচনার কিছু দিক ভালো হয়েছে। দুই পক্ষ আবার বসতে রাজি হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘প্রেসিডেন্ট কিছু সীমা ঠিক করে দিয়েছেন। ইরান এখনো সেগুলো স্বীকার করতে বা সে অনুযায়ী এগোতে রাজি নয়।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক পথেই সমাধান চায়। তবে প্রয়োজন হলে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন কখন আলোচনা শেষ বলে গণ্য হবে। অর্থাৎ, কূটনীতি ব্যর্থ হলে অন্য পথও খোলা আছে—এমন ইঙ্গিত দেন ভ্যান্স। জেনেভায় প্রায় চার ঘণ্টা বৈঠক হয় ওমানের মধ্যস্থতায়। ইরানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, দুই দেশ চুক্তির ‘মূল নীতিগুলো’ নিয়ে কিছুটা সমঝোতায় পৌঁছেছে। তবে অনেক কারিগরি বিষয় এখনো বাকি। আলোচনায় পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিল, এবং ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। দুই পক্ষ সম্ভাব্য চুক্তির একটি খসড়া তৈরিতে সম্মত হয়েছে। খসড়া বিনিময়ের পর পরবর্তী বৈঠকের তারিখ ঠিক হবে। এদিকে ইরান জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে ট্রাম্পের নির্ধারিত শর্ত পরিষ্কারভাবে মানতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম