ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২৬,  4:32 PM

news image

ইরান সরকারের বিভিন্ন অবকাঠামোর ওপর হামলার পরিধি আরো বিস্তৃত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ জানিয়েছে, নতুন করে এখন পশ্চিম ও মধ্য ইরানের আরও কিছু নতুন নতুন এলাকাকে এই হামলার আওতায় আনা হচ্ছে। আইডিএফের মতে, এই হামলার মূল উদ্দেশ্য হলো ইরান সরকারের “কমান্ড অ্যান্ড কন্ট্রোল বা আদেশ ও নিয়ন্ত্রণ করার” সক্ষমতা কমিয়ে দেওয়া। একই সাথে তারা ঘোষণা করেছে, রবিবার ভোরে ইসরায়েলি বিমান বাহিনী পশ্চিম ইরানের হামদান এলাকায় অবস্থিত ইরান সরকারের সদর দফতরগুলোতে সফলভাবে এক দফা হামলা শেষ করেছে। আইডিএফ জানিয়েছে, ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)এবং বাসিজ বাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদর দফতরে হামলা করেছে তারা। এই হামলাগুলো ইরান সরকারের মূল পরিচালনা ব্যবস্থা এবং ভিত্তিকে আরও দুর্বল করে দেওয়ার একটি চলমান প্রচেষ্টার অংশ বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম