ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইরানে বন্ধ হচ্ছে নীতিপুলিশের কার্যক্রম

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২২,  12:16 PM

news image

নীতিপুলিশের হেফাজেতে মাহসা আমিনির মৃত্যুর পরে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে ইরানে ইরান সরকার আন্দোলনের মুখে নীতিপুলিশের কার্যক্রম বন্ধ করতে যাচ্ছে। শনিবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মন্তাজেরি। তবে নীতিপুলিশকে নতুন কোনো কাঠামোর আয়তায় নিয়ে আসা হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। রোববার (৪ ডিসেম্বর) ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ অ্যাটর্নি জেনারেলকে উদ্ধৃত করে জানায়, বিচার বিভাগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই নীতিপুলিশের। এছাড়া নীতিপুলিশের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে বাহিনীটি অন্য কোনো নাম বা কাঠামোর আওতায় ফের প্রতিষ্ঠা করা হবে কিনা তা স্পষ্ট নয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুসারে,

নৈতিকতা সংক্রান্ত অপরাধের কারণে আগের মতোই মৃত্যুদণ্ডসহ অন্যান্য আইনি প্রক্রিয়াগুলো কার্যকর থাকবে। ইরানের অ্যাটর্নি জেনারেলের এই ঘোষণাকে সতর্কতার সঙ্গে দেখতে হবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব সাসেক্সের সিনিয়র প্রভাষক কামরান মতিন। তিনি বলেন, এমন সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আসতে হবে। যা এখন পর্যন্ত আসেনি।প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর ইরানে ২২ বছর বয়সী কুর্দি নারী মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ তোলা হয়। মাহসা হিজাব পরিধান করলেও তার চুল ঠিকমত ঢাকা না থাকার অভিযোগে গ্রেপ্তার করে নীতিপুলিশ। এরপর তেহরানের একটি হাসপাতালে মৃত্যু হয় ওই নারীর। মাহসার মৃত্যুতে ইরান ও ইরানের বাইরে ইরানিরা আন্দোলন শুরু করেন। এতে এ পর্যন্ত দেশটির নিরাপত্তাবাহিনীর কাছে তিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। কিন্তু ইরানের নিরাপত্তা সংক্রান্ত রাষ্ট্রীয় সংস্থা শনিবার (৩ ডিসেম্বর) প্রথমবারের মতো ২০০ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। সূত্র: ডয়চে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম