ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইরানে কয়লার খনিতে বিস্ফোরণ, নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২৩,  9:43 PM

news image

ইরানের উত্তরাঞ্চলীয় দমঘন শহরের একটি কয়লার খনিতে বিস্ফোরণে কমপক্ষে ছয়জন শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়। এর আগে, রোববার (৩ সেপ্টেম্বর) দমঘন শহরের ওই কয়লা খনির ৪০০ মিটার গভীরে বিস্ফোরণের ঘটনা ঘটে। আইআরএনএ জানিয়েছে, কয়লা খনির একটি সুড়ঙ্গে বিস্ফোরণ ঘটেছে রোববার। এতে খনিতে কর্মরত ছয় শ্রমিক আটকা পড়েন। তবে, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। দেশটির কর্মকর্তারা জানান, বিস্ফোরণের পরপরই খনির শ্রমিকদের উদ্ধারের তৎপরতা শুরু হলেও তা ব্যর্থ হয়। পরে সোমবার সকালের দিকে খনির ভেতর থেকে ছয় শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আইআরএনএর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে অন্যান্য শ্রমিকরা ধ্বংসস্তূপের নিচ থেকে তাদের সহকর্মীদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে একই খনিতে ধসের ঘটনা ঘটে। ওই সময় দুই শ্রমিক নিহত হন। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম