ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ইরানে অভিযানের শেষপর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল, ২০২৬,  5:03 PM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র প্রায় শেষ প্রান্তে আছে। এই অভিযানও শেষপর্যায়ে আছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।  ট্রাম্প জানান, ইরানে হয়ত তাদের কাজ শেষ করতে আর দুই থেকে তিন সপ্তাহ লাগবে। তিনি বলেন, আজ অত্যন্ত আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি যে, আমাদের কৌশলগত লক্ষ্য অর্জন প্রায় কাছাকাছি আছে। গত চার সপ্তাহে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত, চূড়ান্ত ও অপ্রতিরোধ্য জয় এনে দিয়েছে। এমন বিজয় আগে মানুষ কম সময়ই দেখেছে।  ট্রাম্প দাবি করেন যে, ইরান পারমাণু অস্ত্র তৈরির কাছাকাছি ছিল। যদিও তার দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।  ট্রাম্প বলেন, আমি ২০১৫ সাল থেকে বলছি যে, ইরানকে কখনো পারমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। ইরানিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মৃত্যকামনা করে। তিনি জানান, ইরানের সঙ্গে হওয়া ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে যদি তিনি বের হয়ে না আসলে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না। ২০১৫ সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে ওই চুক্তিটি করেন। যার মাধ্যমে ইরান ইউরেনিয়াম মজুতকরণের পরিমাণ কমিয়ে দিতে রাজি হয়েছিল। এর বদলে তাদের ওপর দেওয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থগিত করা হয়। কিন্তু ২০১৮ সালে ওই চুক্তি থেকে বের হয়ে যান ট্রাম্প। সূত্র : দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম