ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬ মেহেরপুর সীমান্তে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার চীনের মহাকাশযানে কক্ষপথে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী

ইরানের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৩,  6:19 PM

news image

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি-ব্রিটিশ নাগরিক আলিরেজা আকবরীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সুপ্রিম কোর্ট। তিনি দেশটির সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী। বুধবার (১১ জানুয়ারি) তার মৃত্যুদণ্ডের খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর রয়টার্সের। খবরে বলা হয়, যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে আলিরেজা আকবরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধে আভিযোগ, তিনি দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করার চেষ্টা করেছেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক এ কর্মকর্তাকে দেশের সংবেদনশীল এবং কৌশলগত কেন্দ্রগুলোতে অন্যতম গুরুত্বপূর্ণ অনুপ্রবেশকারী হিসেবে আখ্যায়িত করেছে। গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,

নিজের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে আকবরী যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এমআই৬-এর গুরুত্বপূর্ণ গুপ্তচর হয়ে উঠেছিলেন। ২০০১ সাল পর্যন্ত ইরানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আকবরী। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম দাবি করেছে, মূলত তিনি ছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের ‘মূল গুপ্তচর’, ইরানি গোয়েন্দারা তাকে মিথ্যা তথ্য দিয়ে তার গুপ্তচরবৃত্তির মুখোশ খুলে দিয়েছে। তাসনিম আরও জানিয়েছে, তিনি ইরান ও পশ্চিমা শক্তির মধ্যে অতীতের পরমাণু আলোচনার বিষয়ে গোয়েন্দাগিরি করেছিলেন। আকবরী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির অধীনে উপ-প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংস্কারপন্থি হিসেবে পরিচিত আকবরী, পশ্চিমের সঙ্গে সম্পর্ক উন্নত করার জন্য ইরান সরকারকে চাপ দিয়েছিলেন। এ ঘটনায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এক বিবৃতিতে বলেছেন, এ মৃত্যুদণ্ড বর্বর এক শাসকগোষ্ঠীর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কাজ। এটি মানবজীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন। ইরান কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ডের বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সাধারণ গুপ্তচরভিত্তিক কাজের বিচার দেশটির গোপন আদালতে সম্পন্ন হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম