ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

ইরাকের শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জুলাই, ২০২৫,  5:51 PM

news image

পূর্ব ইরাকের আল-কুত শহরের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা-আইএনএ। সূত্র: রয়টার্স। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে ওয়াসিত প্রদেশের গভর্নরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাঁচতলা একটি ভবন সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যাচ্ছে এবং দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। রয়টার্স স্বাধীনভাবে এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গভর্নর জানিয়েছেন, প্রাথমিক তদন্তের ফলাফল ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষণা করা হবে। গভর্নরের বরাত দিয়ে আইএনএ আরও জানায়, ‘আমরা ভবন ও ‍শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা করেছি। উল্লেখ্য, ইরাকে অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনা আগেও ঘটেছে। তবে সেসময় নিরাপত্তা ব্যবস্থা ও ভবন নির্মাণের ত্রুটিকে দায়ী করা হয়েছে। এ ঘটনার পর ফের দেশটির বিপণি ও জনসমাগমস্থলে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন সামনে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম