ঢাকা ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা শপথ নিলেন ২৫ মন্ত্রী জাত ভিন্ন হওয়ায় নির্যাতন : চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেলেন ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ১০ টি, জামায়াত ৪ টি পদে বিজয়ী রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ শপথ নিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রস্তুত ৪৫ গাড়ি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

ইমামকে চাকরিচ্যুত করা সেই ইউএনওকে রাঙামাটি বদলি

#

নিজস্ব প্রতিনিধি

২৩ অক্টোবর, ২০২৩,  1:55 PM

news image

কুমিল্লার লালমাই উপজেলায় এক মসজিদের ইমামকে পানিতে চুবাতে চাওয়া ইউএনও ফোরকান এলাহি অনুপমকে রাঙ্গামাটিতে বদলি করা হয়েছে। রবিবার (২২ অক্টোবর) রাতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলির এই আদেশ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফোরকান এলাহি অনুপমকে রাঙ্গামাটির বরকল উপজেলায় বদলির কথা উল্লেখ করা হয়। ফেনীর ছাগলনাইয়ার ইউএনও মৌমিতা দাশকে লালমাইয়ের ইউএনও হিসেবে যোগ দিতে বলা হয়েছে। গত ১৩ অক্টোবর শুক্রবার ভাটরা কাছারিবাড়ি জামে মসজিদে জুমার খুতবা শেষ হওয়ার পর ইমামের পেছনে শার্ট-প্যান্ট পরে বসে ছিলেন লালমাই উপজেলার ইউএনও। পরিচয় না জানায় ইকামত দেওয়ার আগে ইউএনওকে সরে যেতে বলেন ইমাম ও মুয়াজ্জিন। তাতে ইউএনও তাদের ওপর ক্ষিপ্ত হন। নামাজ শেষে ইমামকে ডেকে নিয়ে পানিতে চুবানোর কথা বলেন ইউএনও। এরপর ইমাম-মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করেন ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ। এ ঘটনার দুই দিন পর সানে সাহাবা কেন্দ্রীয় কমিটি ও কুমিল্লা জেলা ইমাম সমিতির উপস্থিতিতে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বিষয়টির সমাধান করেন। ইমাম ও মুয়াজ্জিন চাকরিতে বহাল থাকেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম