ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ইমরান খান গ্রেপ্তার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ আগস্ট, ২০২৩,  9:02 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্নীতি মামলায় ৩ বছরের কারাদণ্ড দেওয়ার পর শনিবার (৫ আগস্ট) দুপুরে পাকিস্তানের লাহোরের জামান পার্কের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন’র তথ্যমতে, তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন ইসলামাবাদের একটি আদালত। একই সঙ্গে তাকে পাঁচ বছরের জন্য রাজনীতি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দণ্ড ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইমরান খানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। ইমরানে খানের বিরুদ্ধে তোশাখানার মামলাটির করেন দেশটির নির্বাচন কমিশন। মামলায় তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময় পাওয়া উপহার রাষ্ট্রীয় তোশাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে। এদিকে, পিটিআই’র পাঞ্জাব শাখা এক টুইটে জানায়, ইমরান খানকে কোট লাখপত কারাগারে নেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম