ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ইমরান খানের রিমান্ডের রায় আপাতত স্থগিত

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে, ২০২৩,  10:35 PM

news image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালতে তোলার পর ১৪ দিনের রিমান্ড চায় দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবলিটি ব্যুরো (এনএবি)। কিন্তু রিমান্ডের এই রায় আপাতত স্থগিত রেখেছে আদালত। অর্থাৎ এখনই তার রিমান্ডের ব্যাপারে সিদ্ধান্ত আসছে না। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স, ১৯৯৯-এর নতুন সংশোধনীতে যে কোনো আদালত প্রদত্ত শারীরিক রিমান্ডের সময়কাল ৯০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে। এর আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবেন বলে আশা করা যায়।এদিকে ইমরান খানের পর তেহরিক-ই-ইনসাফের আরও এক শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। এবার দলটির মহাসচিব আসাদ ওমরকে গ্রেফতার করেছে দেশটির কাউন্টার টেরোরিজম বিভাগ। ইমরান খানকে যে আদালতের প্রাঙ্গণ থেকে গ্রেফতার করা হয়েছে তাকেও সেখান থেকে তুলে নেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়, কাউন্টার টেরোরিজমের কর্মকর্তারা ইসলামাবাদ হাইকোর্ট বার রুমের বাইর থেকে আসাদ ওমরকে গ্রেফতার করে। সেখানে তিনি অন্য পিটিআই নেতাদের সঙ্গে ছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল আগেই গ্রেফতার হওয়া ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য আবেদন করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম