ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইমরান খানের দলের বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তান, ১৪৪ ধারা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি, ২০২৪,  4:18 PM

news image

পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়েছে ৮ ফেব্রুয়ারি। এরপর কেটে গেছে আট দিন। এ সময়ে প্রধানমন্ত্রী কে হবেন, তা ছিল বিভিন্ন দলের মধ্যে আলোচনা, দৌড়ঝাপ। একইসঙ্গে ছিল ‘ভোট কারচুপির’ অভিযোগ। আর এবার রাজপথে নেমেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) তাদের বিক্ষোভ কর্মসূচিতে উত্তপ্ত পাকিস্তান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এরইমধ্যে বিভিন্ন এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে। পাকিস্তানের গণমাধ্যম ডন এসব তথ্য জানিয়েছে। ইসলামাবাদ পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ বিষয়ে জনগণকে সতর্ক করেছে। এক পোস্টে তারা জানিয়েছে, রাজধানী শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ১৪৪ ধারা নিশ্চিতে ইসলামাবাদ পুলিশের সদস্য ও কর্মকর্তারা শহরজুড়ে তাদের দায়িত্ব পালন করছেন। সাধারণ জনগণকে কোনো বেআইনি কার্যকলাপের অংশ না হওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। জিও টিভির এক প্রতিবেদনে জানা গেছে, যেকোনো সময় এফ৯ পার্কের কাছে ট্রাফিক বাড়ানো হতে পারে। এ এলাকায় জনগণকে অপ্রয়োজনীয় চলাফেরা এড়িয়ে যেতে নির্দেশনা দিয়েছে পুলিশ। জরুরি এবং যেকোনো পরিস্থিতি এড়াতে কাউন্টার টেররিজম বিভাগের স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। তারা সেখানে টহল অব্যাহত রেখেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম