ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ইভ্যালির ফেসবুক পেজ আবারও চালু

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  1:05 PM

news image

আবারও চালু হয়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৮ মিনিটে পেজটি চালু করা হয়। এর আগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির দায়িত্ব ছেড়ে দিয়েছে সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পরিচালনা বোর্ড। পদত্যাগ করা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অডিট রিপোর্ট, ব্যবস্থাপনা পরিচালকের মতামত, পরিচালনা বোর্ডের মতামত (যেভাবে আদালত থেকে নির্দেশনা দেয়া হয়েছে) এবং হাইকোর্ট নির্দেশিত পরিচালনা বোর্ডের সব সদস্যের পদত্যাগ বুধবার হাইকোর্ট বিভাগে জমা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ইভ্যালির নতুন বোর্ড দায়িত্ব নেবে। এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বাধীন বোর্ডের অন্য সদস্যরা ছিলেন: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফখরুদ্দিন আহম্মেদ এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ আইনজীবী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এর আগে ইভ্যালির সাবেক চেয়ারম্যান শামীমা নাসরিন এবং তার মা ও বোন জামাইকে নতুন পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেন হাইকোর্ট। এতে আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টের নির্দেশে গঠিত বোর্ডের মিটিংয়ে তাদের নতুন পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করতে বলা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম