ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

ইভিএম নিয়ে সরকার চক্রান্ত করছে: রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২২,  4:20 PM

news image

ইভিএম নিয়ে সরকার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইভিএম নিয়ে দলের পক্ষ থেকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এর মাধ্যমে সুষ্ঠু ভোট হবে না। সুষ্ঠু ভোট হবে ব্যালটের মাধ্যমে। পৃথিবীর দেশে দেশে এটি প্রমাণিত হয়েছে। বুধবার (২৫ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন। এসময় রিজভী আরও বলেন, যখন প্রতিষ্ঠিত বিষয় বাদ দিয়ে ইভিএমে জোর করে ভোট করতে চাচ্ছে, তাহলে এখানে বুঝতে হবে সরকার চক্রান্ত করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম