ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ইবির দুই বিভাগের নাম পরিবর্তনের সুপারিশ

#

২৮ মে, ২০২৫,  6:00 PM

news image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম ‘এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি’ এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নাম ‘আল-ফিকহ অ্যান্ড ল’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।  সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের ১৩০তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নামের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত পরবর্তী সিন্ডিকেটে গৃহীত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, ‘আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ থেকে ‘আল ফিকহ অ্যান্ড ল’ রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তী সিন্ডিকেটে অনুমোদন পেলে এই নাম কার্যকর করা হবে।’ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ‘নাম পরিবর্তন করা নিয়ে বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন পাল্টাপাল্টি অবস্থান নিয়ে আন্দোলন করেছে। তাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ে খোঁজখবর নিয়ে বিভাগটি পূর্বের নামে অর্থাৎ এনভায়রনমেন্টাল সাইন্স অ্যান্ড জিওগ্রাফি রাখার সিদ্ধান্ত হয়েছে।’ প্রসঙ্গত, এর আগে দফায় দফায় বিভাগ দুটির শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে আন্দোলন করেছেন। এ ছাড়া ভূগোল বিভাগের নামফলক ভাঙচুরেরও ঘটনা ঘটে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করেছিল কর্তৃপক্ষ। সমস্যার সমাধানে একাডেমিক কাউন্সিলের সভায় বিভাগ দুটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম