ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি ঢাকা থেকে রংপুরের পথে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পে স্কেলের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আজ

ইবিতে ছাত্রলীগের দখলে থাকা কক্ষে মিলল গ্রেনেডসহ বিপুল অস্ত্র

#

নিজস্ব প্রতিনিধি

১৭ আগস্ট, ২০২৪,  4:59 PM

news image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দখলে থাকা আবাসিক হলগুলোর কক্ষ থেকে গ্রেনেডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, মদের বোতল, মাদক সেবনের সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।  এর মধ্যে বঙ্গবন্ধু হল ও সাদ্দাম হোসেন হলের কক্ষ থেকে বেশি অস্ত্র ও মাদকসামগ্রী পাওয়া গেছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বঙ্গবন্ধু হলের সামনে থেকে উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে এবং মদের বোতল ও মাদক সেবন সরঞ্জামগুলো ইবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।  শিক্ষার্থীরা জানান, বিভিন্ন হল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ছয়টি বুলেট, একটি গ্রেনেড, দশটি রামদা, আটটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, দুটি হকি স্টিক, দুইটি হ্যান্ড স্টিক, ছয়টি জিআই পাইপ, ৪৯টি রড, তিনটি লোহার শিক, পটকা বোমা তিন প্যাকেট, ৫০০ গ্রাম ককটেল বারুদ, ২০০ গ্রাম পেট্রোল, ৩০০ পিচ মার্বেল, ১৯টি মদের খালি বোতল মদ, দুইটি ফাঁকা ফেনসিডিলের বোতল, নয়টি ইয়াবা স্টিক, গাঁজা সেবনের সামগ্রী বাঁশি ও ১০-১২টি যৌননিরোধক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এসএম সুইট বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের যে রুমগুলো ভেঙেছিল, শুধু সেই রুমগুলোতে অভিযান চালিয়ে আমরা এসব দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করেছি। উদ্ধারকৃত সবকিছু সেনাবাহিনী এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সামনেও আমাদের এই উদ্ধার অভিযান চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, এসব বিষয়ে প্রশাসনের কাছে তথ্য ছিল না। উদ্ধারকৃত অস্ত্রগুলো সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীরা এটা ভালো কাজ করেছে। পরবর্তীতে প্রশাসনের নির্দেশনা নিয়ে আরও অভিযান চালানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম