ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ এপ্রিল, ২০২২,  5:07 PM

news image

ইফতারে মিষ্টিমুখ করতে বাহারি পদ পাতে রাখেন কমবেশি সবাই। কারো পছন্দ পায়েস, আবার কারো পছন্দ জিলাপি কিংবা বুরিন্দা। অনেকে আবার সেমাইও রাখেন ইফতারে। তবে স্বাদে ভিন্নতা আনতে ইফতারে পাতে রাখতে পারেন নারকেলের বরফি। একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ।

জেনে নিন সহজ রেসিপি-

ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি

উপকরণ

১. নারকেল বাটা ১ কাপ

২. এলাচ গুঁড়া আধা চা চামচ

৩. লবণ পরিমাণমতো

ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি

৪. চিনি এক কাপ

৫. গুঁড়া দুধ আধা কাপ

৬. ঘি ১ টেবিল চামচ ও

৭. কিসমিস ও বাদাম কুচি পরিমাণমতো।

ইফতারে রাখুন মজাদার নারকেলের বরফি

পদ্ধতি

প্যানে হালকা ঘি গরম করে নারকেল বাটা ভেজে নিন। ভাজা নারকেলের মধ্যে এলাচ, লবণ, চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে ভালোভাবে নাড়তে থাকুন। নারকেলের মিশ্রণ আঁঠালো হয়ে এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি বাটিতে ঘি লগিয়ে তাতে নারকেলের মিশ্রণ ঢেলে নিন। তারপর সমান করে নিন। এরপর গুঁড়া দুধ, কিসমিস ও বাদাম কুচি দিয়ে বরফির আকারে কেটে সাজিয়ে ইফতারে পরিবেশন করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম