ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ইফতারে ভাজাপোড়ার বদলে যা খাবেন

#

লাইফস্টাইল ডেস্ক

০৭ মার্চ, ২০২৪,  2:25 PM

news image

সারা দিন রোজা রাখার পর ইফতারের সময় ভাজাপোড়া খাবার খেতে অনেকেই পছন্দ করে। তবে এটি শরীরের ওপর বেশ ক্ষতিকর প্রভাব ফেলে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা ভাজাপোড়া খাবার দিয়ে ইফতার করলে অতিরিক্ত গ্যাস তৈরির কারণে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে। রোজার সময় অতিরিক্ত তেল জাতীয় খাবার খাওয়ার কারণে ত্বকে বিভিন্ন সমস্যা হয়।

তাই ইফতার হওয়া চাই স্বাস্থ্যকর। কোনোভাবেই বাইরের তৈলাক্ত খাবার ইফতারে খাওয়া উচিত নয়। এ ছাড়া এ সময় খুব বেশি ভারী খাবার খেলে রাতের খাবার খাওয়ায় অনিহা তৈরি হয়।

ইফতারে সাধারণত আমরা পেঁয়াজু, বেগুনি, অতিরিক্ত মশলাযুক্ত ছোলা, আলুর চপ ইত্যাদি খেয়ে থাকি। এগুলো না খেয়ে স্যুপ, দই-চিড়া, মুড়ি, কম মশলা দিয়ে রান্না ছোলা রাখতে পারেন ম্যানুতে।

ইফতারে মৌসুমি ফল খাওয়া উচিত। ফলের মধ্যে রাখতে পারেন, তরমুজ, বাঙ্গি, আনারস ইত্যাদি। ফলের জুস, মিল্ক শেক ইত্যাদিও তৈরি করে খাওয়া যেতে পারে। ইফতারে শরবত রাখতে পারেন। তবে সেক্ষেত্রে চিনি যেন কম হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

খেজুর ইফতারের জন্য চমৎকার একটি খাবার। ইফতারের সময় এই খাবারটি অবশ্যই রাখুন। এটি শরীরে শক্তি জোগাতে সাহায্য করবে।

ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পানি কমপক্ষে আট থেকে ১০ গ্লাস পানি পান করুন। ইফতার থেকে সেহরি পর্যন্ত এ পুরো সময়ে চা, কফি, কোল্ডড্রিংকস না খাওয়াই ভালো। এতে পানিশূন্যতা হয়। স্বাস্থ্যকর ইফতার করুন এবং সুস্থ থাকুন।

লেখক : পুষ্টিবিদ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম