ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ইন্দোনেশিয়া উপকূলে নৌকা ডুবে ৭০ রোহিঙ্গার মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৪,  6:03 PM

news image

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে নৌকা ডুবে ৭০ জনের বেশি রোহিঙ্গা ‘নিখোঁজ বা নিহত’ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে আরও ৭৫ জনকে। শুক্রবার (২২ মার্চ) জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন- আইওএমের সঙ্গে যৌথ বিবৃতিতে সংস্থাটি আরও জানায়, মৃতের সংখ্যা নিশ্চিত হলে এ বছর এটিই হবে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। এর আগে বুধবার জেলেরা ছয়জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করার সময় সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছিল। আচেহ প্রদেশের এক জেলে সম্প্রদায় জানিয়েছে, তীব্র স্রোতে নৌকা উল্টে যাওয়ার পর তারা এর তলদেশের ওপর দাঁড়িয়ে ছিলেন। ইউএনএইচসিআরের মুখপাত্র বারবারা বালুচ বলেন, ‘নৌকাটিতে ১৫১ জন ছিল। তাদের ৭৫ জনকে স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার করেছে। বাকিরা মারা গেছে কিংবা নিখোঁজ হয়েছে।’ আচেহ প্রদেশে ইউএনএইচসিআরের প্রটেকশন অ্যাসোসিয়েট ফয়সাল রেহমান বলেন, ‘বেঁচে যাওয়া রোহিঙ্গারা ভালো আছে। তাদের আচেহ পশ্চিমাঞ্চলে রেডক্রসের একটি ভবনে রাখা হয়েছে।’ ইউএনএইচসিআরের তথ্যমতে– ২ হাজার ৩০০ জনের বেশি রোহিঙ্গা গত বছর ইন্দোনেশিয়া গেছে। এ সংখ্যা দেশটিতে গত চার বছরে আসা রোহিঙ্গার সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম