ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৩,  4:41 PM

news image

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) মাঝরাতে দেশটির ভূমিকম্পপ্রবণ সুমাত্রা দ্বীপ শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে। ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় এবং উপকূলের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে কম্পনের প্রায় দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি)। ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত ৩টায় মাটির ৮৪ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি সংঘটিত হয়।

এরপর আরও কয়েকবার আফটারশক অনুভূত হয়। যার মধ্যে একটি ছিল ৪ মাত্রার কম্পন। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূল। এখন সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি আরও জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বের হয়ে গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে আতঙ্কিত সাধারণ মানুষকে সমুদ্র থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম