ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৫৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  10:44 AM

news image

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় এক সপ্তাহ আগে সংঘটিত ভূমিধসে মৃতের সংখ্যা শনিবার বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন। এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন। প্রবল বর্ষণের ফলে রাজধানী জাকার্তার দক্ষিণ-পূর্বাঞ্চলের পাশিরলাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৫০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৬৫০ জন মানুষ বাস্তুচ্যুত হন। হাজারো উদ্ধারকর্মী সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাদার নিচে চাপা পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দিয়ান পারমানা জানান, শনিবার পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ছিল ৪৪ জন। তিনি বলেন, অন্তত ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে, আবহাওয়া পরিষ্কার হওয়ায় উদ্ধার কার্যক্রমে সহায়তা মিলছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণরত ২৩ জন সদস্যও ভূমিধসে আটকা পড়েছেন। পশ্চিম বান্দুং অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান আগামী শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার জানিয়েছে, গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে বনভূমি ধ্বংসের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম