ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

ইন্টারনেট ছাড়া যেভাবে গুগল ম্যাপ ব্যবহার করা যায়

#

২৮ মে, ২০২৩,  10:39 AM

news image

গুগল ম্যাপ এখন অত্যন্ত জরুরি অ্যাপ। নিত্যদিনের চলাচলে এর ব্যবহারও বেড়েছে। নিজ দেশে তো বটেই, বিদেশ ভ্রমণের এটি খুবই কার্যকর। স্মার্টফোন ও গুগল ম্যাপ থাকলে সহজেই যে কোনো জায়গা খুঁজে পাওয়া যায়। অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছতে কোন পরিবহনে কত সময় লাগবে, এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। সাধারণত ইন্টারনেটের মাধ্যমে অ্যাপটি ব্যবহার করা হয়। তবে অফলাইনেও এটি ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে প্রথমেই সেলফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। এরপর অ্যাপের ডান দিকের কোনায় থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। সেখানে অফলাইন ম্যাপ নির্বাচন করতে হবে। নির্বাচনের পর Select Your Own Map অপশনে ক্লিক করতে হবে। অপশনের ভিতরে প্রবেশ করে যে এলাকার ম্যাপ ডাউনলোড করা প্রয়োজন সেটি নির্বাচন করে নিতে হবে।  এরপর এখানে থেকে জুম ইন বা জুম আউট করে পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে। নির্বাচন শেষে ডাউনলোড অপশনে ট্যাপ করতে হবে। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখা যাবে। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন। এরপর অফলাইনে ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখা যাবে। একই সঙ্গে ম্যাপের আকারও জানানো হবে ব্যবহারকারীকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম