ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হচ্ছে না উইলিয়ামসনের

#

স্পোর্টস ডেস্ক

০৮ ফেব্রুয়ারি, ২০২২,  10:54 AM

news image

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃহস্পতিবার থেকে ঘরের মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই সিরিজকে সামনে রেখে ইনজুরিতে পড়েছেন কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে তিনি থাকছেন না দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজে। জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে খেলে অবসর নেওয়ায় এই সিরিজে আগে থেকেই নেই রস টেলর।

এবার ইনজুরিতে পড়লেন উইলিয়ামসন। ২০০৮ সালের পর এই প্রথম ব্ল্যাক ক্যাপসদের টেস্ট দলে নেই দুজন।এ ছাড়া সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকার জন্য এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ট্রেন্ট বোল্ট।এদিকে উইলিয়ামসনের পরিবর্তে ১৫ সদস্যের টেস্ট দলে ডাকা হয়েছে অনঅভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্যাম ফ্লেচারকে। আর বোল্টের পরিবর্তে ডাকা হয়েছে আরেক নতুন মুখ ব্লেয়ার টিকনারকে। দলে ডাকা হয়েছে কলিন ড গ্র্যান্ডহোম ও হামিশ রাদারফোর্ডকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম