ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইনজুরিতে তাসকিন, খেলছেননা প্রথম টেস্ট

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  5:02 PM

news image

সন্দেহাতীতভাবে বাংলাদেশের পেস আক্রমণের সময়ের সেরা বোলার এখন তাসকিন আহমেদ। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ডানহাতি এ পেসার। নিশ্চিত করেই বলা যায় টেস্ট সিরিজের দলে থাকতেন তাসকিন। কিন্তু ইনজুরির কারণে দ্রুতগতির এ পেসারকে প্রথম টেস্টে পাবে না বাংলাদেশ।

গতকাল বোলিংয়ের সময়ে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান তাসকিন। পরে পেইনকিলার খেয়ে এসে বোলিং করছেন বটে। কিন্তু ম্যাচ শেষেই তাকে ছুটতে হয়েছে হাসপাতালে। গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিনের হাতে সেলাই পড়ছে। তাই প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনাই নেই। মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাবর আজমের শট ফেরাতে গিয়ে ডানহাতে ব্যথা পান তাসকিন। সঙ্গে সঙ্গেই মাঠ ত্যাগ করেছিলেন তিনি। পরে মাঠে ফিরে বোলিংও করেছেন। ৩ দশমিক ১ ওভারে ১৬ রান দিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম