ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইথিওপিয়ায় বিমান হামলা, নিহত ২৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ আগস্ট, ২০২৩,  4:21 PM

news image

পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বিমান হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। মঙ্গলবার (১৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে, রোববার দেশটির আমহারা অঞ্চলের ফিনোট সেলাম শহরে এই হামলার ঘটনা ঘটে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইথিওপিয়ার আমহারা অঞ্চলে সন্দেহভাজন বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন বলে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, রোববার হামলার পর হতাহত যেসব মানুষ হাসপাতালে এসেছিলেন তারা সাধারণ বেসামরিক পোশাক বা দিনটির ঐতিহ্যবাহী পোশাক পরেছিলেন। তিনি বলেন, হামলায় নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী একটি শিশু থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তি পর্যন্ত রয়েছেন। কী কারণে বিস্ফোরণ হয়েছে তা আমি জানি না। তবে, বাসিন্দারা বলেছে- সেখানে ড্রোন হামলা হয়েছে। ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) বলেছে, বিক্ষোভকারীদের হত্যা, পুলিশ স্টেশন এবং কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট করা এবং আমহারা আঞ্চলিক প্রশাসনের কর্মকর্তাদের হামলার লক্ষ্যবস্তু করার মতো বিষয়গুলো নথিভুক্ত করেছে তারা। মানবাধিকার আইনের সকল ধরনের লঙ্ঘন অবিলম্বে বন্ধ করার জন্য ‘বিরোধপূর্ণ পক্ষগুলোর প্রতি’ আহ্বান জানায় ইএইচআরসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম