ঢাকা ০৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাণিসম্পদের ৮৫ শতাংশ ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে গবেষণা বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু ইয়াবার চালান নিয়ে বিরোধ, চারজনকে ধরে নির্যাতন; নিহত ২ আগামী বছর ঈদ ও পূজায় কত দিন ছুটি, জানা গেল ৬২ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এক বছরে দুই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, পদত্যাগের ঘোষণা স্পেনের মন্ত্রীর শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি, যা জানা গেল ৪০৬৮ কোটির দুই প্রকল্প উদ্বোধনে বৃহস্পতিবার মোংলা যাবেন প্রধানমন্ত্রী নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২৬,  9:55 PM

news image

আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান। ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ৭৮ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের পেছনে রয়েছে শ্রীলংকা ও পাকিস্তান।

চলতি বছর টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উত্থান বেশ উল্লেখযোগ্য। মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ শুরু করার সময় নবম স্থানে ছিল বাংলাদেশ। এরপর পাকিস্তানকে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে দুই ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে আসে দলটি। তখন সেটিই ছিল টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান।

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর আরও এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অর্থাৎ মাত্র তিন মাসে নবম স্থান থেকে তিন ধাপ এগিয়েছে তারা।

টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ডের ঠিক পরেই রয়েছে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পরই র‍্যাঙ্কিংয়ে এই উন্নতি এসেছে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিতে বাংলাদেশ প্রথম ইনিংসে স্বাগতিকদের ১৯৮ রানে অলআউট করে। এরপর নিজেদের প্রথম ইনিংসে ৪২৬ রান করে ২২৮ রানের বিশাল লিড নেয় বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে গুটিয়ে দিয়ে জয়ের জন্য ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। মাত্র এক উইকেট হারিয়ে সেই লক্ষ্য পেরিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় টেস্ট জয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন তাই চলতি বছরের আরেকটি বড় মাইলফলক। লাল বলের ক্রিকেটে উল্লেখযোগ্য উন্নতি করা বাংলাদেশ মে মাসে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে সিরিজ জিতে প্রথমবারের মতো সপ্তম স্থানে উঠেছিল। এর আগে টেস্ট র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান ছিল অষ্টম। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো শীর্ষ ছয়ে জায়গা করে নিল বাংলাদেশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম