ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

ইতালিতে বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

#

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  5:06 PM

news image

ইতালির পেরুজা প্রদেশের স্পোলেতো এলাকায় বস্তাবন্দি অবস্থায় মোহাম্মদ সাগর বালা অভি (২১) নামের এক বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অভি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কুমোদ বালার একমাত্র ছেলে। জানা গেছে, আড়াই বছর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান অভি। তিনি স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে থাকতেন এবং একটি রেস্তোরাঁয় কাজ করতেন। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সন্ধ্যায় ভিয়া প্রিমো মাজ্জো সড়কের পাশে রেললাইনের কাছে একটি সবুজ এলাকা থেকে কালো বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। বস্তার ওপর নিহতের ব্যবহৃত একটি বৈদ্যুতিক সাইকেলও পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিকে ছুরিকাঘাতে হত্যার পর মাথা, হাত ও পা কেটে আলাদা করা হয়েছে। সব অঙ্গ এখনো উদ্ধার হয়নি। পুলিশ আশপাশের ময়লার বাক্স ও ডাস্টবিনে খোঁজ চালাচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় ক্যারাবিনিয়েরি পুলিশ এলাকা ঘিরে তল্লাশি চালায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। নিহতের বন্ধু, সহকর্মী ও আশ্রয়কেন্দ্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। রোমে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশি প্রতিবেদন হাতে পেলে মরদেহ সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, তরুণকে খণ্ড-বিখণ্ড করে পার্কে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম