ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে শিশুসহ নিহত ২১

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ অক্টোবর, ২০২৩,  4:33 PM

news image

ইতালিতে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস ছিটকে নিচে পড়ে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত পৌনে আটটার দিকে ভেনিসের কাছে একটি ফ্লাইওভারের ব্যারিয়ার ভেঙে পর্যটকবাহী ওই বাসটি নিচে পড়ে যায়। বাসটি ছিটকে নিচে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়। এতেই প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন ইউক্রেনীয়, একজন জার্মান এবং ইতালীয় গাড়িচালক রয়েছেন বলে জানিয়েছেন সিটি প্রিফেক্ট মিশেল ডি বারি। এ ছাড়া দুর্ঘটনায় যে ১৮ জন আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি। এদিকে ফ্লাইওভার থেকে পর্যটকবাহী বাস পড়ে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম