ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইতালিতে নৌকাডুবিতে ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২৩,  4:36 PM

news image

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসার কাছে নৌকাডুবির ঘটনায় ৪১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার দুর্যোগ থেকে বেঁচে যাওয়া ৪ অভিবাসনপ্রত্যাশী এ তথ্য জানিয়েছেন। খবর: বিবিসি  উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, তারা নৌকায় তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে যাত্রা করেছিলেন। ইতালি যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। উদ্ধার হওয়া ব্যক্তিরা মূলত আইভরি কোস্ট এবং গিনির নাগরিক। তাদের মধ্যে ৩ জন পুরুষ এবং একজন নারী।  তারা জানান, নৌকাটি প্রায় ৭মি (২০ ফুট) লম্বা ছিল। গত বৃহস্পতিবার তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে নৌকাটি যাত্রা শুরু করে। কিন্তু তীব্র ঢেউয়ের আঘাতে কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি ডুবে যায়। মাত্র ১৫ জন জীবনরক্ষাকারী সরঞ্জাম পরেছিলেন। ওই নৌকায় ৩ শিশু ছিলও। তার নৌকাডুবির ঘটনায় মারা গেছে। তারা আরও বলেন, একটি কার্গো জাহাজ তাদের উদ্ধার করে এবং ইতালীয় উপকূলরক্ষী জাহাজে তুলে দেয়। চলতি বছর উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে এ পর্যন্ত ১ হাজার ৮০০ এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণ হারিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম