ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৬ খেলাপি ঋণের ৭২ শতাংশ দুর্বল ১০ ব্যাংকে ডেঙ্গুর লাগামহীন প্রকোপ এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ ২০২৯ সাল পর্যন্ত চলতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পের উপদেষ্টাদের সতর্কবার্তা রেলের প্রধান আয়ও থমকে গেছে ইঞ্জিনসংকটে

ইজতেমার দ্বিতীয় পর্ব: নিরাপত্তায় কাজ করবে ছয় হাজার পুলিশ সদস্য

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  8:14 PM

news image

শুক্রবার থেকে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মাধ্যমে এ পর্ব শেষ হবে রবিবার। ইজতেমার দ্বিতীয় পর্বের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম। বৃহস্পতিবার সকালে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের নিরাপত্তায় র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ছয় হাজার পুলিশ সদস্য কাজ করবেন। তিনি জানান, আজ (বৃহস্পতিবার) থেকে নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে পুলিশ। পুরো ইজতেমার মাঠে ছয় হাজার পুলিশ সদস্য কাজ করবে। পাশাপাশি ইজতেমা এলাকায় ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। উন্নত প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করে বিভিন্ন যানবাহনের গতিবিধি মনিটরিং করা হচ্ছে। জিএমপি কমিশনার আরও জানিয়েছেন, ‘পুলিশের পাশাপাশি র‌্যাবের একাধিক ইউনিট ইজতেমা ময়দানে কাজ করছে। বিভিন্ন বিভাগের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দ্বিতীয় পর্বেও বিদেশি মেহমান আসতে শুরু করেছেন। অর্থাৎ আজ থেকে পুরো ইজতেমা এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম