ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ইকুয়েডরে কলাভর্তি কনটেইনারে ৩৩ কোটি ডলারের কোকেন!

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  4:42 PM

news image

বিশ্বে কলা রপ্তানিতে শীর্ষ দেশ ইকুয়েডর। সে সুযোগ কাজে লাগিয়ে গুয়াইয়াকিল বন্দর দিয়ে ফলটি রপ্তানির আড়ালে বিদেশে মাদক পাচার করেন পাচারকারীরা। এবার ইকুয়েডরে কলাভর্তি কনটেইনার থেকে ৮ দশমিক ৮ টন কোকেন জব্দ করেছে দেশটির পুলিশ। বেলজিয়ামের উদ্দেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া কোকেনগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ কোটি ডলার (৩৩০ মিলিয়ন ডলার) বলে জানিয়েছেন ইকুয়েডরের পুলিশ কমান্ডার ফস্তো সালিনাস। প্রতিবেশী পেরু এবং কলম্বিয়ায় কোকেন পাচারের জন্য বহুদিন ধরে ইকুয়েডর অন্যতম প্রধান ট্রানজিট দেশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। গত বছর ইকুয়েডরে ২০০ টনের বেশি কোকেন জব্দ করা হয়েছিল। এর বেশির ভাগই দেশটির গুয়াইয়াকিল বন্দর দিয়ে পাচার করা হচ্ছিল। বেলজিয়ামে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোকেন জব্দ করা হয়েছে, অ্যান্টওয়ার্প বন্দরটি অবৈধ মাদকের প্রধান প্রবেশস্থল। ইউরোপীয় মনিটরিং সেন্টার ফর ড্রাগস অ্যান্ড ড্রাগ অ্যাডিকশনের পরিচালক অ্যালেক্সিস গোসডিল চলতি মাসের শুরুতে বলেছিলেন, কোকেনের ক্রমবর্ধমান প্রবাহ পুরো ইউরোপীয় ইউনিয়নকে হুমকির মুখে ফেলেছে। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম