ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ইকুয়েডরে নির্বাচনের আগে গুলিতে নিহত প্রেসিডেন্ট প্রার্থী

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট, ২০২৩,  4:52 PM

news image

নির্বাচনের ঠিক ১০ দিন আগে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন ইকুয়েডরের রাষ্ট্রপতি প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও।বিবিসি জানিয়েছে, গতকাল ৯ আগস্ট বুধবার ইকুয়েডরের রাজধানী কুইটোতে একটি প্রচার সমাবেশে অংশ নেওয়ার সময় দেশটির রাষ্ট্রপতি প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ওই হামলায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তার প্রচারাভিযান দলের একজন সদস্য স্থানীয় মিডিয়াকে বলেন, ভিলাভিসেনসিও যখন গাড়িতে উঠছিলেন তখন এক ব্যক্তি এগিয়ে এসে তার মাথায় গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫৯ বছর বয়সী ভিলাভিসেনসিওকে তিনবার গুলিবিদ্ধ করা হয়। বর্তমান প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো বলেন, অপরাধের শাস্তি মাফ হবে না। দেশটির অ্যাটর্নি জেনারেল একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, নিরাপত্তার স্বার্থে গুলি বিনিময়ের সময় সন্দেহভাজন ব্যক্তিকেও গুলি করা হয়। পরে আঘাতের কারণে মারা যান ওই ব্যক্তি। ইকুয়েডরের রাষ্ট্রপতি নির্বাচনের প্রথম দফা আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট প্রার্থী ভিলাভিসেনসিও দেশটির একজন সাবেক আইনপ্রণেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম