ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ গোপনে বহুবিবাহ ও বাল‍্যবিয়ের সুযোগ থাকছে না: আইনমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে আসছে টানা ১০ দিনের ছুটি খুলনায় বন্ধ হওয়ার পথে দেশসেরা লেদার কারখানা এশিয়ান গেমস: আমরা বাজে ক্রিকেট খেলেছি: লিটস দাস সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা: গভর্নর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী পাঁচ দফার অভিযানে ২ হাজারের অধিক আটক বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি : প্রধানমন্ত্রী আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ট্রাম্প কেবল কল্পনায় জিততে পারেন: ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা

ইউনেস্কো নির্বাহী পর্ষদে বাংলাদেশের জয়

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৩,  4:50 PM

news image

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) এর নির্বাহী পর্ষদের নির্বাচনে ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ১৮৪ সদস্যের মধ্যে ১৮১ সদস্য ভোট প্রদান করে। বাংলাদেশ ১৪৪ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।  শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সাধারণ সভায় অংশগ্রহণ করে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, এই জয় বিগত দেড় দশকে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক অগ্রযাত্রার ফল। বিজয়ী বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সকল সদস্য রাষ্ট্রের সাথে সমন্বয় করে কাজ করবে। বাংলাদেশকে সমর্থনের জন্য ইউনেস্কো সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী প্যারিস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় কূটনীতির প্রশংসা করেন। নির্বাচনী ফলাফল ঘোষণার পর ইউনেস্কোর মহাপরিচালক অঁদ্রে আজুলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে অভিনন্দন জানান এবং উভয়ে একযোগে আগামী দিনেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম