ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

ইউটিলিটি বিল বকেয়া থাকলে আকামা নবায়ন করতে পারবেন না অভিবাসীরা

#

১৪ সেপ্টেম্বর, ২০২৩,  4:52 PM

news image

কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য আকামা নবায়নে নতুন আইন চালু করেছে দেশটির সরকার। এখন থেকে বিদ্যুৎ বিল, পানির বিল কিংবা পোস্ট অফিসসহ সরকারি যেকোনো বিল বকেয়া থাকলে অভিবাসীরা আকামা নবায়ন করতে পারবেন না। গেল ১০ সেপ্টেম্বর থেকে নতুন এই আইন কার্যকর হয়েছে। তবে আইনটি সম্পর্কে জানা না থাকার কারণে আকামা নবায়ন করতে গিয়ে বিপাকে পড়ছেন অনেক প্রবাসী।  এর আগে ১ সেপ্টেম্বর থেকে আরেকটি আইন কার্যকর করে কুয়েত সরকার। যেখানে বিদ্যুৎ বিল, পানির বিল কিংবা কোনো জরিমানা থাকলে এসব দায় নিষ্পত্তি করা ছাড়া কোনো প্রবাসী কুয়েত ত্যাগ করার অনুমতি পাচ্ছেন না। এছাড়া চলতি বছরের ১৯ আগষ্ট থেকে কোনো প্রবাসীকে ট্রাফিক জরিমানা পরিশোধ করা ব্যতীত কুয়েত ত্যাগের অনুমতি দেয়া হচ্ছে না। এসব আইন কার্যকর করার পর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র বিদ্যুতের বকেয়া বিল বাবদ সাত লাখ দিনার আদায় করা হয়েছে বিভিন্ন দেশের অভিবাসীদের কাছ থেকে। এদিকে কুয়েতে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের তথ্য সংশোধন নিয়ে সম্প্রতি নতুন নির্দেশনা দেয়া হয়েছে। নাম, জন্ম তারিখ বা জাতীয়তা সম্পর্কিত ওয়ার্ক পারমিটের কোনো তথ্য সংশোধন নিষিদ্ধ করেছে দেশটির মানবসম্পদ বিভাগ ‘পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার’। সংশোধন করলে বাতিল হতে পারে ভিসা।পাসপোর্টের নামে সমস্যা বা জন্ম তারিখের গড়মিলের মতো যেকোনো তথ্য সংশোধন করে সেই অনুযায়ী কুয়েত স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে অনেকে তথ্য আপডেট তথা হালনাগাদ করেছেন। তবে ভবিষ্যতে ওয়ার্ক পারমিটে সরাসরি এই তথ্যগুলো পরিবর্তন করা নিষিদ্ধ করেছে দেশটির প্রশাসন।-সূত্র : সময় সংবাদ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম