ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের পরিচিতি সভা লিটনের অবিশ্বাস্য সেঞ্চুরি, ধ্বংসস্তূপ থেকে টানছেন টাইগারদের বাগদাদে একাধিক বিস্ফোরণের শব্দ হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সারা হয়ে আসছেন মৌ ডিজিটাল সার্ভে কনসালটেন্ট-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা ফারাক্কা চুক্তিই বলে দেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে কি না: মির্জা ফখরুল অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী

ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে অর্থ দিতে হবে: জার্মানি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুন, ২০২৩,  11:09 AM

news image

ইউক্রেন পুনর্গঠনে ৬০ বিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইইউ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে জার্মানির উন্নয়নবিষয়ক মন্ত্রী শুলৎসে বলছেন, এই কাজে রাশিয়াকে অর্থ দিতে একদিন বাধ্য করতে হবে। তিনি বলেন, ‘তারা যা ধ্বংস করেছে, তা ঠিক করার জন্য অর্থ দিতে হবে। এটাই আন্তর্জাতিক আইন।’  লন্ডনে অনুষ্ঠিত ‘ইউক্রেন রিকভারি কনফারেন্সে’ অংশ নেন তিনি। ৬০টির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। এদিকে বৃহস্পতিবার সম্মেলন শেষে ৬০ বিলিয়ন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে ৫০ বিলিয়ন ডলার দিচ্ছে ইইউ। যুক্তরাষ্ট্র ১.৩ বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছে, যা ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো খাতে খরচ করা হবে। যুক্তরাজ্য ৩০৫ মিলিয়ন ডলার দিতে চেয়েছে। এ ছাড়া জার্মানি ত্রাণ সহায়তা হিসেবে ৩৮১ মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে গুগল, সিমেন্স, ভোডাফোন, ভার্জিন গ্রুপ ও রোলস রয়েসসহ ৪২ দেশের প্রায় ৫০০ কম্পানিও সহায়তার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। উল্লেখ্য, ইউক্রেন পুনর্গঠনে ৪১১ বিলিয়ন ডলার প্রয়োজন বলে গত মার্চে জানিয়েছিল বিশ্বব্যাংক। সূত্র: ডয়চে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম