ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

ইউক্রেন উত্তেজনার মাঝে চীনে বেলারুশের প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ মার্চ, ২০২৩,  10:31 AM

news image

রাশিয়া ইউক্রেন উত্তেজনার মাঝেই তিনদিনের সফরে চীনে গেলেন রাশিয়ার অন্যতম মিত্রদেশ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। মঙ্গলবার একটি রাষ্ট্রীয় সফরে তিনি বেইজিংয়ে পৌঁছেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিন পিংয়ের আমন্ত্রণে দেশটি সফর করছেন বেলারুশের প্রেসিডেন্ট। খবর আলজাজিরা'র। এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত শি জিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কির সঙ্গে কথা বলতে পারেননি। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিভিন্ন উপলক্ষে তার কয়েকবার কথা হয়েছে। এমনকি এসসিও সম্মেলনে দুজনের সরাসরি কথাও হয়।কিয়েভের উত্তরে ইউক্রেনীয়-বেলারুশ সীমান্ত দিয়ে রুশ সেনাদের ইউক্রেন আক্রমণ চালানোর সুযোগ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা বেলারুশের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনিতেই এখন পশ্চিমা দেশ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বেলারুশের সম্পর্ক তেমন একটা ভালো নয়। বেলারুশে ২০২০ সালের নির্বাচনে আলেকজান্ডার  লুকাশেঙ্কোর জয়কে স্বীকৃতি দেয়নি তারা। এই নির্বাচনের ফলাফলের প্রতিবাদে দেশটিতে গণতন্ত্রপন্থী বিক্ষোভও হয়েছিল। পরে সরকারের পক্ষ থেকে কঠোরভাবে তা দমন করা হয়। ইউক্রেন যুদ্ধ নিয়ে আশঙ্কা করা হচ্ছিল যে রাশিয়া আবার বেলারুশের মাটি ব্যবহার করে আক্রমণ চালাতে পারে, অথবা বেলারুশের সেনারা যুদ্ধে যোগ দেবেন। চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরের আগপর্যন্ত আলেকজান্ডার লুকাশেঙ্কো দাবি করে আসছিলেন, যতক্ষণ না তার দেশ আক্রমণের শিকার হয়, ততক্ষণ ইউক্রেনে তার দেশের সেনা পাঠানোর ‘কোনো সুযোগই’ নেই। উল্লেখ্য, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন সম্প্রতি ইউক্রেন যুদ্ধ থামাতে শান্তি প্রস্তাব দিয়েছে। তবে তা প্রত্যাখান করেছে পশ্চিমারা। অন্যদিকে দেশটির ওপর রাশিয়াকে অস্ত্র সহায়তার পরিকল্পনার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম